বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৩১:৫৩
শিরোনাম
● এআই খাতে আস্থা ফেরায় এশিয়ার শেয়ারবাজারে বড় উত্থান ● নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে ফ্লাভিও বলসোনারো ● ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, লড়াইয়ে ৫ প্রার্থী ● কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির রায় আজ ● শাহজালাল বিমানবন্দরে ২৪ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২ যাত্রী ● পদ্মাসেতু ও মাওয়া ঘাটে সন্ধ্যা ৬টার পর নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ● মাত্র ৩ বছর বয়সে কোরআনের ৩০ পারা মুখস্থ করল ফারিহ ● ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়াল নির্বাচন কমিশন ● বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি ● বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● এআই খাতে আস্থা ফেরায় এশিয়ার শেয়ারবাজারে বড় উত্থান ● নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে ফ্লাভিও বলসোনারো ● ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, লড়াইয়ে ৫ প্রার্থী ● কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির রায় আজ ● শাহজালাল বিমানবন্দরে ২৪ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২ যাত্রী ● পদ্মাসেতু ও মাওয়া ঘাটে সন্ধ্যা ৬টার পর নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ● মাত্র ৩ বছর বয়সে কোরআনের ৩০ পারা মুখস্থ করল ফারিহ ● ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়াল নির্বাচন কমিশন ● বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি ● বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, লড়াইয়ে ৫ প্রার্থী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, লড়াইয়ে ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ১৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার ৩০০ সদস্য দায়িত্ব পালন করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় শূন্য হওয়া এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসনটির ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ৯৮৯টি ভোটকক্ষে ভোট দেবেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য, ২১ প্লাটুন বিজিবি এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনসংক্রান্ত অনুসন্ধান কমিটির তিনজন সদস্য দায়িত্বে থাকবেন।

নির্বাচনি মাঠে থাকবে ৯০টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স। পাশাপাশি নির্বাচন কমিশনের ২৫ জন নিজস্ব পর্যবেক্ষক, চারজন বিদেশি পর্যবেক্ষক এবং দেশি ও স্থানীয় পর্যায়ের ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, লড়াইয়ে ৫ প্রার্থী

বিস্তারিত কমেন্টে