শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৩:৩০

আগামী সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৩১
শেয়ার: mail
আগামী সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সারাদেশে আগামী সপ্তাহজুড়ে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৯টা পর্যন্ত) দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার (দ্বিতীয় দিন) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময়েও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাসে তৃতীয় দিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চতুর্থ দিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ দিনও তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিনেও (পঞ্চম দিন) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়া পরবর্তী পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশজুড়ে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আগামী সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

বিস্তারিত কমেন্টে