বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো আগাম তথ্য না দিয়েই একটি বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, আকস্মিকভাবে হাসপাতালে এসে তিনি প্রত্যক্ষ করেছেন যে সংশ্লিষ্টরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। কোনো রোগী যেন চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ করার সুযোগ না পান, সে বিষয়ে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও যত্নবান ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগ (ইমার্জেন্সি রুম) সার্বক্ষণিক আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
এদিকে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দ্রুত হাসপাতালে উপস্থিত হন।
kalprakash.com/IM