রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১২:৩৬
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

নাসিরনগরের ধরমণ্ডলে গাউছিয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী উদযাপন

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:৫৮
শেয়ার: mail
নাসিরনগরের ধরমণ্ডলে গাউছিয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডলে ঐতিহ্যবাহী গাউছিয়া দরবার শরীফের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউছিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা নাঈম উদ্দিন দিলমোহন কাদেরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন গাউছিয়া ট্রেডার্সের পরিচালক ও তরুণ ব্যবসায়ী মো. শরীফ উদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক নবীপ্রেমিক মুসল্লি।

দিবসটি উপলক্ষে নাতে রাসুল (সা.) পরিবেশন, মহানবীর জীবন ও আদর্শ নিয়ে ধর্মীয় আলোচনা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়। আলোচনা শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের লক্ষ্যেই এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগরের ধরমণ্ডলে গাউছিয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী উদযাপন

বিস্তারিত কমেন্টে