সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২৫:৪০
শিরোনাম
● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান

ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করছে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:১৭
শেয়ার: mail
ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর করতে রাজধানী ঢাকায় পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে এই নতুন কেন্দ্রটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়ায়ও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া দূতাবাস জানিয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হওয়ার পর থেকে সাধারণ ভিসা আবেদন এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত যাবতীয় কার্যক্রম কেবল এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। সংশ্লিষ্ট কূটনৈতিক নোটের মাধ্যমে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট জমা ও ভিসা ইস্যুর কার্যক্রম সরাসরি দূতাবাস থেকেই পরিচালনা করা হবে।

নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা: ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।

দূতাবাস আরও জানায়, নতুন এই ভিসা আবেদন কেন্দ্রে সেবা নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিস্তারিত নিয়ম এবং কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে, তা আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে।

এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের মতোই সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকেই দেওয়া হবে।

ভিসা সেন্টার চালুর বিস্তারিত সময়সূচি, কার্যক্রমের সময়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনা সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস। এ কারণে দক্ষিণ কোরিয়ার ভিসাপ্রত্যাশীদের ভিসা সেন্টারের পরবর্তী ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের ভাষ্য, পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালুর মাধ্যমে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও দ্রুত ভিসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করছে দক্ষিণ কোরিয়া

বিস্তারিত কমেন্টে