রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৪:২৯
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:১৬
শেয়ার: mail
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, রাসুলুল্লাহ (সা.)-এর শানে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তাঁর অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামাণিক।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ।

মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

বিস্তারিত কমেন্টে