বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫০:৩৬

জবির মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল

জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৫১
শেয়ার: mail
জবির মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. আরিফুল হক সভাপতি এবং মো. শাকিল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সংগঠনটির এই নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শরিফুল ইসলাম। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন—এম সুজাউল ইসলাম, জামিল খান, অ্যালেক্স আকন্দ, নুসরাত জাহান, মো. আতিকুল রহমান, এম শাহরিয়ার কবির সৌরভ, প্রত্যয় চাকী, সাদিয়া সুলতানা পুনম, মোহাম্মদ মুক্তাকিম, মো. মোস্তাফিজুর রহমান, পলাশ বিশ্বাস, আনামিকা সুলতানা হ্যাপি ও মো. মোতাহের আলী নয়ন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন—মো. আল আমিন, আম্বিয়া খাতুন, মো. আরমান আলী, মো. তৌফিকুর রহমান, জেরিন রহমান সানী, আরিফ খান, মোহাম্মদ শাহরিয়ার আহমেদ রতন, হামিদা নাজ, সুমন খান, মো. মনিরুজ্জামান তুফান, শায়্যিন কাদির শুভ, জাহান আরা বেগম, রাইসুল ইসলাম, নূরুজ্জামান জুয়েল, রুহুল হাবিব অনি, আমিনুল ইসলাম পাপ্পু ও মহিউদ্দিন মাহি।

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন—মো. মোহাব্বত হোসেন, খালিদ হোসাইন, অমিতাভ রায়, সাইমা রহমান রথি, মো. মনিরুজ্জামান মনির, আনন্দ মোহন বর্মন, মোস্তফা কামাল মহসিন ও মাওদুদুল হাসান গালিব।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক মো. এমদাদুল হক মিলন, উপ-অর্থ সম্পাদক মো. আমির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক হাসিব আল মাহমুদ, উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অনুরাধা সাহা, উপ-সাংস্কৃতিক সম্পাদক মো. নাঈম সরকার, আন্তর্জাতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপ-আন্তর্জাতিক সম্পাদক মো. আশিকুর রহমান, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মো. ইফতেখার আলম ইফতি, উপ-ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক কানন আহমেদ, উপ-ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক আন্তাজ হেনা আঁখি, সেমিনার ও সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফায়েত-উল ইসলাম, উপ-সেমিনার ও সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক মুরাদ হাসান, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক আবু হানিফ, সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল হাসান মামুন, উপ-সমাজকল্যাণ সম্পাদক মো. রিজভী হাসান, ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ তৌকির, উপ-ক্রীড়া সম্পাদক আবু হুরায়রা প্রিন্স, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. তৌফিকুর রহমান, মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিরুজ্জামান সুমন এবং উপ-মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেরাজ হোসাইন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—মাহদী-উল-মোর্শেদ, ফারজানা মিশু, আব্দুল্লাহ আল হাসানাত সজীব, সাইফুল ইসলাম শাকিল, আশিকুজ্জামান শুভ, শামীম হোসাইন, মেহনাজ আক্তার মীরা, মো. তানভীর আহমেদ, সালমা আক্তার অন্তরা, তৌফিক মাহমুদ রাজিব, শাকিল আহমেদ, মো. সাইফুল ইসলাম ও আখতারুজ্জামান লিমন।

নবনির্বাচিত সভাপতি আরিফুল হক বলেন, ‘মনোবিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভাগের উন্নয়নে আমরা কাজ করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুকে আমাদের বিভাগকে একটি আদর্শ বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন ক্যারিয়ার ও শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন এবং সার্বিক কল্যাণে সবসময় পাশে থাকবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।’

সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী বলেন, ‘বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন সুদৃঢ় করার পাশাপাশি যেকোনো ইতিবাচক উদ্যোগে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে আমাদের এই সংগঠন।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জবির মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল

বিস্তারিত কমেন্টে