পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অষ্টগ্রাম উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাংলাদেশ ক্রাইম-এর বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক মো. আল আমিন।
এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক মো. আল আমিন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাময় একটি দিন। মানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভ আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত ও কল্যাণের বার্তা বহন করে।
তিনি বলেন, মহানবী (সা.)-এর অনুপম জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমেই আমাদের সমাজে প্রকৃত শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর আদর্শকে অন্তরে ধারণ করে আমাদের প্রত্যেকের উচিত মানবকল্যাণে আত্মনিয়োগ করা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখা।
তিনি আরও উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলমানদের অন্তরে যে আনন্দ ও ভালোবাসার সৃষ্টি হয়, তা মূলত প্রিয়নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তাঁর জীবনাদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণ করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সাংবাদিক আল আমিন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।
kalprakash.com/IM