সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৫:০০

প্রশ্ন করায় সিএনএনের নারী সাংবাদিকের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:২৭
শেয়ার: mail
প্রশ্ন করায় সিএনএনের নারী সাংবাদিকের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সিএনএনের এক নারী সাংবাদিকের ওপর চড়াও হয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের উদ্দেশে প্রায়ই ব্যবহৃত নিজের পরিচিত অপমানসূচক শব্দ প্রয়োগের পাশাপাশি ওই প্রতিবেদককে ‘উচ্চকণ্ঠ ও বাগাড়ম্বরপূর্ণ ব্যক্তি’ বলে আখ্যা দেন তিনি। সিএনএনের হোয়াইট হাউসের প্রধান প্রতিনিধি ক্রিস্টেন হোমসের সঙ্গে ট্রাম্পের এমন উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, হোয়াইট হাউসে ব্রিফিংকালে ক্রিস্টেন হোমস মার্কিন সিনেটর জন অসফের একটি মন্তব্য প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন। অসফ অভিযোগ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনের চেয়ে ব্যক্তিগত বলরুম নির্মাণ এবং স্টাফ ন্যাটালি হার্পের সঙ্গে ভ্রমণে বেশি আগ্রহী।

এরপর হোমস সম্পূরক আরেকটি প্রশ্ন করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে তাঁকে থামিয়ে দেন ট্রাম্প। ট্রাম্প জানতে চান, “আপনি কোন গণমাধ্যমের?” জবাবে সাংবাদিক সিএনএনের নাম বলতেই ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা ভুয়া খবর প্রচারকারী। আপনি ভুয়া সংবাদ পরিবেশন করেন, চুপ থাকুন!” এ সময় ট্রাম্প তাঁকে ‘উচ্চকণ্ঠ ও বাগাড়ম্বরপূর্ণ’ আখ্যা দিয়ে বারবার চুপ থাকতে বলেন।

ঘটনার পর ট্রাম্প প্রশাসনের একটি কুইক-রেসপন্স অ্যাকাউন্ট থেকেও হোমসের সমালোচনা করে বলা হয়, তাঁর প্রশ্নটি ছিল একজন ট্রাম্প স্টাফারের বিরুদ্ধে সস্তা আক্রমণ।

তবে সিএনএন নিজেদের প্রতিবেদকের পাশে দাঁড়িয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিস্টেন হোমস পেশাগত সাংবাদিকতার দায়িত্ব পালন করছিলেন এবং তিনি প্রেসিডেন্টকে একটি অত্যন্ত প্রাসঙ্গিক ও জরুরি প্রশ্ন করেছিলেন। সিএনএন আরও জানায়, কোনো কর্মকর্তা প্রতিবেদকের তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু দায়িত্ব পালনকালে সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের নীতির সম্পূর্ণ পরিপন্থী।

উল্লেখ্য, নারী সাংবাদিকদের কঠিন ও অপ্রিয় প্রশ্নের জবাবে ট্রাম্পের এমন আক্রমণাত্মক আচরণের নজির আগেও রয়েছে। এ ঘটনা আবারও মার্কিন প্রশাসনের গণমাধ্যমের প্রতি দৃষ্টিভঙ্গি ও মুক্ত সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রশ্ন করায় সিএনএনের নারী সাংবাদিকের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প

বিস্তারিত কমেন্টে