শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫৬:১৮
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা ● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

স্কুল ও কলেজে প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:২৪
শেয়ার: mail
স্কুল ও কলেজে প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতি মাসে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এসংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করলে তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

চিঠিতে আরও বলা হয়, এই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল এবং কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের তথ্য প্রতিষ্ঠানের নাম ও প্রমাণকসহ মন্ত্রণালয়ে প্রেরণ করে থাকে।

এই অবস্থায় আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লিখিত প্রতি মাসের ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নসংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের প্রথম সপ্তাহে (প্রমাণকসহ পূর্ববর্তী মাসের তথ্য) sports.phy72@gmail.com ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

স্কুল ও কলেজে প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

বিস্তারিত কমেন্টে