রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:১৮:৩২

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাপরতলা ইউনিয়ন যুবসেনা সভাপতির শুভেচ্ছা

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাপরতলা ইউনিয়ন যুবসেনা সভাপতির শুভেচ্ছা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাপরতলা ইউনিয়ন শাখার সভাপতি মো. রাকিব মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সমগ্র মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের দিন। এ দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন উপলক্ষে তাঁর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর সুমহান আদর্শ ধারণ করে হিংসা-বিদ্বেষ ও বিভেদ পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।’

শুভেচ্ছা বার্তায় তিনি চাপরতলা ইউনিয়নসহ নাসিরনগর উপজেলার সর্বস্তরের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আন্তরিক মোবারকবাদ জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাপরতলা ইউনিয়ন যুবসেনা সভাপতির শুভেচ্ছা

বিস্তারিত কমেন্টে