শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪৪:০০

চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৩২
শেয়ার: mail
চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘এক লক্ষ্যে এক লাখ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

ক্লেমন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার সেন্ট রিটাস স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে সকালে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ এবং চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মিতু চন্দ্র মারিয়া।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ১ হাজার ৫০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় শিক্ষক আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, রিতা পিরিচ, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সোনা, সমাজকর্মী মেহেদী হাসান সুজন, সজীব হুমায়ূন ও খাদেমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ

বিস্তারিত কমেন্টে