শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪০:০৬

বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি জনগণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৩৩
শেয়ার: mail
বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি জনগণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপির রাজনীতির মূল শক্তিই হলো এ দেশের জনগণ। জনগণের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন কাজ করে গেছেন।

শনিবার (২২ আগস্ট) মোকামতলা উপজেলার নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের কল্যাণে বর্তমান প্রধানমন্ত্রীও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক পথচলার মূল অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, এসব আদর্শকে ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ এবং দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠিত এ সভায় মোকামতলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি জনগণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিস্তারিত কমেন্টে