শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫০:১৫

নিকলীতে নৌকা দুর্ঘটনায় মনোহরদীর শিশু নিখোঁজ

সাইফুর রহমান নিশাদ, মনোহরদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৫৬
শেয়ার: mail
নিকলীতে নৌকা দুর্ঘটনায় মনোহরদীর শিশু নিখোঁজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে পর্যটকবাহী একটি নৌকা কাত হয়ে নদীতে পড়ে মো. ওয়ালিদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ছাতিরচর করস বাগান পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওয়ালিদ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের জীবকায়া এলাকার উজ্জল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ছাতিরচর করস বাগান এলাকায় পর্যটকবাহী একটি নৌকা চলাচলের সময় হঠাৎ একদিকে কাত হয়ে যায়। এতে নৌকায় থাকা অধিকাংশ পর্যটক পানিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত পানিতে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

পরে যাত্রীদের উপস্থিতি যাচাই করতে গিয়ে শিশু ওয়ালিদকে পাওয়া যায়নি। এরপর স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুটিকে উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করে।

ছাতিরচর এলাকার যুবক হিমেল খান বলেন, নৌকাটি হঠাৎ একদিকে কাত হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে অনেক যাত্রী পানিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে পাঁচ বছরের শিশু ওয়ালিদকে পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ছাতিরচর হাওরে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নিকলীতে নৌকা দুর্ঘটনায় মনোহরদীর শিশু নিখোঁজ

বিস্তারিত কমেন্টে