মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪১:৫৮
শিরোনাম
● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প

নাইজেরিয়ায় নৌকা ডুবে অর্ধশতাধিক নিহত, মৃতদের বড় অংশই শিশু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:৩৮
শেয়ার: mail
নাইজেরিয়ায় নৌকা ডুবে অর্ধশতাধিক নিহত, মৃতদের বড় অংশই শিশু

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা উল্টে অন্তত ৫০ জনের বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একটি বড় অংশই শিশু বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীরা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সোকোতো রাজ্যের গোরোনিও প্রশাসনিক এলাকার গোরাউ গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের (এনআইডব্লিউএ) স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানান, নদী থেকে এখন পর্যন্ত অন্তত ৪০টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় ডুবুরিদের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে মূলত ধান কাটার কাজে নিয়োজিত কৃষক ও অপ্রাপ্তবয়স্ক দিনমজুরেরা ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত অর্থাৎ ৫৭ থেকে ৭০ জনেরও বেশি যাত্রী তোলার কারণে জলযানটি মাঝনদীতে ভারসাম্য হারিয়ে উল্টে যায়।

সোকোতো রাজ্য আইনসভার স্থানীয় সদস্য নাসিরু আদামু জানান, নৌকায় থাকা যাত্রীদের বড় একটি অংশের বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। নদী থেকে এ পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শারহাবিলু কিলিয়া নামের স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, যৌথ জানাজা ও গণদাফনের আগে স্থানীয় একটি মসজিদের আঙিনায় ৫০টি মরদেহ রাখা হয়েছিল। পরে হাসপাতালে নেওয়ার পর মৃতের সংখ্যা ৫৩ ছাড়িয়ে যায়।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বর্ষা মৌসুমে অতিরিক্ত যাত্রী পরিবহন, নৌকার পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তাবিধি না মানার কারণে প্রায়ই এমন মর্মান্তিক নৌদুর্ঘটনা ঘটে থাকে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে ফুটো নৌযান ডুবে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাইজেরিয়ায় নৌকা ডুবে অর্ধশতাধিক নিহত, মৃতদের বড় অংশই শিশু

বিস্তারিত কমেন্টে