বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:১৩:৩১
শিরোনাম
রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি, শপথ আজ সন্ধ্যায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি, শপথ আজ সন্ধ্যায়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের ভোটে তিনি নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে গতকাল বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে দেখা যায়, মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। নির্বাচন কমিশন গতকাল রাতেই এই নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। নির্বাচনে বিজয়ের পর বিভিন্ন দেশের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল বিকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফলাফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি এ সময় দাঁড়িয়ে হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং সরকারদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান পাশে থাকা মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্য সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এরপর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পরস্পর কোলাকুলি করেন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি সংসদ সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

ভোট গ্রহণ শেষ হওয়ার পর সংসদ সদস্যদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ব্যালট বাক্স খোলেন। সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ভোট গণনা শেষে বিকাল ৫টা ১৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিলেও প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারেননি। ছয়জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেননি। এর মধ্যে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করায় অংশ নিতে পারেননি। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ দুজন এবং স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটদানে বিরত থাকেন। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, স্বতন্ত্র সংসদ সদস্যরা বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন না থাকায় সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয় এবং অধিবেশনকক্ষেই ভোটকেন্দ্র স্থাপন করা হয়। সংসদের মাঝে তিন পাশে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়েছিল। বেলা ১টা ৫৬ মিনিটে দলীয় সংসদ সদস্যদের নিয়ে অধিবেশনকক্ষে প্রবেশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করলে উপস্থিত সদস্যরা তাঁকে স্বাগত জানান।

বেলা ২টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠকের সূচনা হয়। এর আগে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নিয়ে ব্যালট বাক্স পরীক্ষা ও প্রদর্শন করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সিইসি এ এম এম নাসির উদ্দিন ভোটদানের নিয়ম ও দুই প্রার্থীর নাম পড়ে শোনান।

বেলা ২টা ১১ মিনিটে অধিবেশনকক্ষে এসে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ভোটদান শেষে তিনি প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রার্থী ও বিরোধীদলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কক্ষ ত্যাগ করেন। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তাঁদের জন্য অধিবেশনকক্ষে আলাদা টেবিল-চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেলা ২টা ১৯ মিনিটে বিরোধীদলীয় নেতা ভোট দেন। এরপর সাধারণ সদস্যরা সারিবদ্ধভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেন। ব্যালট পেপারের মুড়ি অংশ ও মূল ব্যালটে স্বাক্ষর করে প্রার্থীর নামের পাশে ভোট দিয়ে তা বাক্সে ফেলেন সদস্যরা।

ভোট না দেওয়া ছয় সংসদ সদস্য: সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, ভোট না দেওয়া সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির তিনজন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন এবং একজন স্বতন্ত্র সদস্য। তাঁরা হলেন বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা; জামায়াতের বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সরাসরি সম্প্রচার: ভোট শুরুর সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রপতি পদপ্রার্থীর ভোট দেওয়ার দৃশ্য এবং ভোট গণনা ও ফলাফল ঘোষণার পুরো অংশ সরাসরি সম্প্রচার করা হয়।

আজ শপথ: আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী ডেপুটি স্পিকার ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথ পড়াবেন। শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলামের সংসদ সদস্যপদ ও মন্ত্রিত্বের অবসান ঘটবে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হবে। সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, সংবিধান অনুযায়ী যথাযথ নিয়ম মেনে নির্বাচনের সব কার্যক্রম শেষ করা হয়েছে।

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন: নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে চীন ও ঢাকার ব্রিটিশ হাইকমিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক মিশন। বেইজিং ও চীনা দূতাবাস জানায়, তারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ড. ইউনূস উল্লেখ করেন, মির্জা ফখরুলের রাজনৈতিক অভিজ্ঞতা ও দূরদর্শিতা দেশের সাংবিধানিক মর্যাদা আরও সুদৃঢ় করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি, শপথ আজ সন্ধ্যায়

বিস্তারিত কমেন্টে