সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৩:০৯:৫৪
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

শুটিংয়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে বলিউড তারকা কার্তিক আরিয়ান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৫২
শেয়ার: mail
শুটিংয়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে বলিউড তারকা কার্তিক আরিয়ান

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান শুটিং করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন। পরিচালক কবীর খানের পরবর্তী সিনেমার একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আহত হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছিল। শুটিংয়ের শেষ দিনে গুরুত্বপূর্ণ একটি অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার সময় কার্তিকের হাঁটুতে গুরুতর চোট লাগে। পরে তাঁকে মুম্বাইয়ের মাহিমের ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী এক দিনের মধ্যেই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠতে তাঁকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

কবীর খানের এই ক্রীড়ানির্ভর সিনেমায় কাশ্মীরের এক কিশোরীকে কিকবক্সিং প্রশিক্ষণ দেওয়া কোচের চরিত্রে অভিনয় করছেন কার্তিক। বাস্তব জীবনের ক্রীড়াবিদ তাজামুল ইসলামের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। মুম্বাই ও কাশ্মীরের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে।

এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন কার্তিক আরিয়ান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ডোপামিন স্টুডিওসের ব্যানারে কবীর খান ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি।

চোট কাটিয়ে ওঠার পর অনুরাগ বসুর নাম ঠিক না হওয়া একটি রোমান্টিক সিনেমার কাজে ফেরার কথা রয়েছে কার্তিকের। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন শ্রীলীলা এবং সিনেমাটি প্রযোজনা করছে টি-সিরিজ।

কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় যৌথ কাজ। এর আগে ২০২৪ সালে চন্দু চ্যাম্পিয়ন সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। মুরলিকান্ত পেটকারের জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটি ব্যবসায়িকভাবে প্রত্যাশা পূরণ করতে না পারলেও কার্তিককে এনে দেয় সেরা অভিনেতা হিসেবে তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সূত্র: ইন্ডিয়া টুডে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শুটিংয়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে বলিউড তারকা কার্তিক আরিয়ান

বিস্তারিত কমেন্টে