সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৮:১৯
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৪৬
শেয়ার: mail
চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৭ আগস্ট) রাতে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস এক জনসচেতনতামূলক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা ও সতর্কবার্তা জারি করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিওর কারণে অনেক সময় ব্যক্তি আইনি ও সামাজিক জটিলতায় পড়তে পারেন। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা কিংবা অন্যান্য স্পর্শকাতর বিষয়ে যেকোনো কনটেন্ট প্রচারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, সামাজিক মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করা আবশ্যক। কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, উসকানিমূলক, হুমকিমূলক, বৈষম্যমূলক, আপত্তিকর কিংবা সহিংসতা ও চরমপন্থাকে উৎসাহিত করে—এমন কোনো পোস্ট দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে চার দেশে অবস্থানরত প্রবাসীদের স্থানীয় আইন-কানুন, বিধিবিধান ও সামাজিক মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। দূতাবাসের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের সংযত ও দায়িত্বশীল ব্যবহার প্রবাসীদের আইনি ঝামেলা থেকে সুরক্ষিত রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সহায়তা করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

বিস্তারিত কমেন্টে