বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫২:৪৮

আখাউড়ায় মেন্যুতে খাসির মাংস না থাকায় বিয়ে ভেঙে ফিরে গেলেন জাপানপ্রবাসী বর

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৩২
শেয়ার: mail
আখাউড়ায় মেন্যুতে খাসির মাংস না থাকায় বিয়ে ভেঙে ফিরে গেলেন জাপানপ্রবাসী বর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খাবারের মেন্যুতে খাসির মাংস না থাকাকে কেন্দ্র করে বিয়ে সম্পন্ন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন জাপানপ্রবাসী এক বর। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাপানপ্রবাসী বর জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। নির্ধারিত দিনে তোলাতালা গ্রামে কনেপক্ষের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। একপর্যায়ে মেহমানদারির খাবারের তালিকায় খাসির মাংস না দেখে অসন্তোষ প্রকাশ করেন বর।

এ নিয়ে বরের সঙ্গে কনেপক্ষের লোকজনের কথা-কাটাকাটি ও চরম মতবিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই বর ক্ষুব্ধ হয়ে আসর ছেড়ে চলে যান।

তুচ্ছ কারণে বিয়ে ভেঙে বর চলে যাওয়ার খবরটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। তবে এ বিষয়ে বর ও কনেপক্ষের কারও আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আখাউড়ায় মেন্যুতে খাসির মাংস না থাকায় বিয়ে ভেঙে ফিরে গেলেন জাপানপ্রবাসী বর

বিস্তারিত কমেন্টে