রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫২:৪৯
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

শান্তিপূর্ণ পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপনে সিএমপির মতবিনিময় সভা

সোহাগ আরেফিন
সোহাগ আরেফিন
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৩৭
শেয়ার: mail
শান্তিপূর্ণ পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপনে সিএমপির মতবিনিময় সভা

আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় সিএমপি কমিশনার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরনগরীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানমালা সম্পন্ন করতে আয়োজক ও সংশ্লিষ্ট সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শান্তিপূর্ণ পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপনে সিএমপির মতবিনিময় সভা

বিস্তারিত কমেন্টে