শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৩:১৩

বাংলাদেশ ও পাকিস্তানে ভারত সবচেয়ে বড় হুমকি: পিউ রিসার্চের জরিপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৩৭
শেয়ার: mail
বাংলাদেশ ও পাকিস্তানে ভারত সবচেয়ে বড় হুমকি: পিউ রিসার্চের জরিপ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি ও পাকিস্তানি জনগণ ভারতকে নিজ দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, ভারতের তুলনায় পাকিস্তান ও শ্রীলঙ্কার সাধারণ মানুষ বাংলাদেশকে অনেক বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন। পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে ভারতে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন মাত্র ২৫ শতাংশ মানুষ। ২০২৪ সালের পর থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বৃদ্ধি পেলেও ভারতে তা ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে শ্রীলঙ্কার ৫৭ শতাংশ ও বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ পাকিস্তানকে ইতিবাচক হিসেবে দেখলেও ভারতে এই হার মাত্র ৮ শতাংশ।

জরিপ অনুযায়ী, চারটি দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতের প্রতি দৃষ্টিভঙ্গির ব্যবধান সবচেয়ে প্রকট। শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ (৬৩ শতাংশ) মানুষ ভারতকে তাদের প্রধান মিত্র ও ইতিবাচক হিসেবে দেখলেও বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব মাত্র ৪২ শতাংশে নেমে এসেছে, যা আগের তুলনায় ১৫ শতাংশ কম। পাকিস্তানে এ হার মাত্র ৭ শতাংশ।

আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ওপর আস্থার বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীলঙ্কায় সামগ্রিক আস্থা দেখা গেলেও বাংলাদেশে মোদির ওপর আস্থা রয়েছে ৪২ শতাংশের এবং পাকিস্তানে তা মাত্র ৪ শতাংশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ ও পাকিস্তানে ভারত সবচেয়ে বড় হুমকি: পিউ রিসার্চের জরিপ

বিস্তারিত কমেন্টে