বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৪:২৮
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

রেললাইনে পানি ওঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৫৫
শেয়ার: mail
রেললাইনে পানি ওঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ

ভারী বৃষ্টির কারণে রেললাইনে পানি ওঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি শাটল ট্রেন ষোলশহর স্টেশনে আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন ক্যাম্পাসে গমনকারী সাধারণ শিক্ষার্থীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে সকাল ৭টা ১৫ মিনিটে প্রথম শাটল ট্রেনটি বটতলী স্টেশন থেকে ছেড়ে ষোলশহরে পৌঁছানোর পর লাইনে পানি থাকায় আর এগোতে পারেনি। এরপর সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া দ্বিতীয় ট্রেনটিও একই স্টেশনে আটকা পড়ে। ফলে দুটি ট্রেনের কয়েক হাজার শিক্ষার্থী যাত্রা স্থগিত করতে বাধ্য হন।

ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মাঈন উদ্দিন জানান, ভারী বর্ষণে ষোলশহর ও ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যবর্তী রেললাইন পানিতে তলিয়ে গেছে। ফলে নিরাপত্তা ঝুঁকিতে শাটল চলাচল বন্ধ রাখা হয়েছে। লাইন থেকে পানি নামলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে।

এদিকে আটকে পড়া শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থায় বাসের মাধ্যমে ক্যাম্পাসে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রেললাইনে পানি ওঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ

বিস্তারিত কমেন্টে