শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৫৭:৪৭
শিরোনাম
● ‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’ ● যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ নিহত ৪ ● বিশ্ব খাদ্য দিবস আজ, জলবায়ু ও সংঘাতে বাড়ছে ক্ষুধার ঝুঁকি ● দুর্গোৎসব শুরু আজ, প্রস্তুত দেশের পূজামণ্ডপগুলো ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’ ● যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ নিহত ৪ ● বিশ্ব খাদ্য দিবস আজ, জলবায়ু ও সংঘাতে বাড়ছে ক্ষুধার ঝুঁকি ● দুর্গোৎসব শুরু আজ, প্রস্তুত দেশের পূজামণ্ডপগুলো ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি

পিপলস্ ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:২১
শেয়ার: mail
পিপলস্ ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশের (পিইউবি) সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে শুভকামনা জানানো হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. দিপুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাহমুদুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষাজীবনে প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনের পাশাপাশি সততা, সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে পিইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মদ নাজমুল হাসান, পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ নুরন্নবী এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান শিক্ষার্থীদের নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করার পরামর্শ দেন। বক্তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি উন্নত চিন্তা, নেতৃত্ব ও সমাজসেবার ক্ষেত্র। অর্জিত জ্ঞানকে দেশ ও দশের কল্যাণে কাজে লাগাতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পিপলস্ ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে