মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১২:৫০
শিরোনাম
● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাটিরাঙ্গায় ৬ হাজার গাছের চারা বিতরণ

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাটিরাঙ্গায় ৬ হাজার গাছের চারা বিতরণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে মাটিরাঙ্গার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ কার্যক্রমে অংশ নেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষার সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল জানান, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় এসব চারা রোপণ ও সঠিক পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক মো. নুরুল আবছার ও মো. আবুল খায়ের, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল এবং কলেজ ছাত্রদলের সভাপতি জালাল উদ্দিন লিয়নসহ শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাটিরাঙ্গায় ৬ হাজার গাছের চারা বিতরণ

বিস্তারিত কমেন্টে