শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৮:৫৬

মণিরামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শামীম

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৫৯
শেয়ার: mail
মণিরামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শামীম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের ছোট দোনার গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওতাধীন ছোট দোনারের এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি ও কাদায় একাকার হয়ে যেত পুরো পথ। ফলে প্রবীণ ব্যক্তি, শিশু এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগের শিকার হতে হতো। এমনকি জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী বহন ও যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হতো।

রাস্তার এমন দুরবস্থার কথা স্থানীয়রা শামীম হোসেনের নজরে আনলে তিনি কোনো সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা না করে দ্রুত নিজ অর্থায়নে সংস্কার কাজ সম্পন্ন করেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ায় গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে শামীম হোসেন বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং এলাকার দুর্ভোগ লাঘব করাকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্যই হলো জনগণের নিঃস্বার্থ সেবা করা। ভবিষ্যতেও এলাকার যেকোনো সমস্যা সমাধানে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শামীম

বিস্তারিত কমেন্টে