শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৮:৪৭

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৫২
শেয়ার: mail
মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার সকাল ১০টায় মণিরামপুর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ স্থানীয় মৎস্যচাষি ও ঘের ব্যবসায়ীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণে চাষিদের সঠিক প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

বিস্তারিত কমেন্টে