শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৯:৩০

মাটিরাঙ্গায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, সেরা চাষীদের সম্মাননা

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৪৫
শেয়ার: mail
মাটিরাঙ্গায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, সেরা চাষীদের সম্মাননা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, মাছ আমাদের আমিষের অন্যতম প্রধান উৎস। পরিকল্পিত মৎস্যচাষের মাধ্যমে একদিকে যেমন জনগণের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে ব্যাপক কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বচ্ছলতা তৈরি হচ্ছে। মাটিরাঙ্গার চাষিরা যাতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার সাবেক নেতৃবৃন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষীরা। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় উপজেলার সেরা তিন সফল মৎস্যচাষীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, সেরা চাষীদের সম্মাননা

বিস্তারিত কমেন্টে