বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২০:৪৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ডনের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে বিভ্রান্তি: মুখ খুললেন সালমান শাহের সাবেক স্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:১৮
শেয়ার: mail
ডনের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে বিভ্রান্তি: মুখ খুললেন সালমান শাহের সাবেক স্ত্রী

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর দীর্ঘ তিন দশক পার হতে চললেও তাঁকে ঘিরে ভক্তদের আবেগ ও আলোচনা এখনো অমলিন। তাঁর অকালপ্রয়াণের কারণ নিয়ে যেমন নানা বিতর্ক রয়েছে, তেমনি বিভিন্ন সময় তাঁর সাবেক স্ত্রী সামিরা হককে জড়িয়েও ছড়িয়েছে নানা মুখরোচক গুঞ্জন। সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের খলঅভিনেতা আশরাফুল হক ডনের সঙ্গে এক নারীর পুরোনো অন্তরঙ্গ ছবি নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় বিভ্রান্তি। ছবির ওই নারীকে সামিরা বলে দাবি করা হলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সামিরা ও সালমানের ঘনিষ্ঠ বন্ধু মোস্তাক ওয়াইজ।

সামিরা ও মোস্তাক ওয়াইজের ভাষ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ওই অন্তরঙ্গ ছবির নারী সামিরা নন; তিনি হলেন চিত্রনায়িকা সাবরিনা। ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালীন সালমান শাহ নিজেই দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ডন ও সাবরিনার সেই ছবিটি ক্যামেরাবন্দী করেছিলেন এবং পরবর্তীতে তা নিয়ে শুটিং সেটে মজাও করতেন।

সামিরা জানান, খলঅভিনেতা ডনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে দীর্ঘদিন ধরেই একটি মহল বানোয়াট ও বিকৃত ছবি ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। ডন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “ডন আমার কাছে ছোট ভাইয়ের মতো ছিল। প্রতি ঈদে সে আমার পা ছুঁয়ে সালাম করত। কিন্তু প্রকৃত সত্য না জেনে ভক্তদের একটি অংশ দীর্ঘদিন ধরে আমাকে ভুল বুঝে মিথ্যা অপবাদ দিয়ে আসছে।”

মোস্তাক ওয়াইজ আরও স্পষ্ট করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সামিরা ও ডনকে জড়িয়ে যে ধরনের আপত্তিকর ছবি ছড়ানো হয়েছে, তার বেশিরভাগই এডিটেড বা ফটোশপ করা। একটি সাধারণ মুহূর্তের ছবিতে সামিরা ম্যাগাজিন পড়ার সময় সালমান নিজেই ছবি তুলছিলেন, তখন ডন পাশে হাত বাড়িয়ে দিলে একটি স্বাভাবিক ছবি ফ্রেমবন্দী হয়; যা পরবর্তীতে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ডনের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে বিভ্রান্তি: মুখ খুললেন সালমান শাহের সাবেক স্ত্রী

বিস্তারিত কমেন্টে