বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১০:৪২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পরদিনই নাটোরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:১৫
শেয়ার: mail
ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পরদিনই নাটোরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ এবং ইউএনও কার্যালয় ভাঙচুরের পরদিনই জেলার চার উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের এক জরুরি অফিস আদেশে এই ফলাফল স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। স্থগিত হওয়া উপজেলাগুলো হলো—লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর।

রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নের লক্ষ্যে নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োজিতকরণের ফলাফল স্থগিত করার নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এমতাবস্থায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির প্রকাশিত ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রদল ও যুবদলের একাংশ। একপর্যায়ে বিক্ষুব্ধরা ইউএনও কার্যালয়ের বারান্দার গেট, চেয়ার ও ফুলের টব ভাঙচুর করে এবং ফলাফল বাতিলের দাবিতে আলটিমেটাম দিয়ে ইউএনওকে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই উপজেলায় অন্তত ৬ জন সংবাদকর্মী হেনস্তার শিকার হন।

এ বিষয়ে নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশে চারটি উপজেলার ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফলাফল স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পরদিনই নাটোরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত

বিস্তারিত কমেন্টে