শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:০৯:৫৯
শিরোনাম
● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি

আইসিসিবিতে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল ও বস্ত্রমেলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
আইসিসিবিতে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল ও বস্ত্রমেলা

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘১৩তম বাংলাদেশ সুতা, বস্ত্র ও পোশাকসামগ্রী এবং টেক্সটাইল কেমিক্যাল প্রদর্শনী’। দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের প্রবৃদ্ধি ও আধুনিকায়নে আয়োজিত এই দুটি আন্তর্জাতিক যৌথ প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৫০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে।

গতকাল বৃহস্পতিবার আইসিসিবির পুষ্পগুচ্ছ ও রাজদর্শন হলে মেলা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘এসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড’-এর সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই মেলার স্টলগুলোতে পোশাক খাতের জন্য তৈরীকৃত বিশ্বের সর্বশেষ পণ্য, প্রযুক্তি এবং কেমিক্যাল উপাদান প্রর্দশিত হচ্ছে।

চার দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে স্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক, বিভিন্ন বায়িং হাউস ও ফেব্রিক প্রসেসরদের সাথে বিদেশি মূল প্রযুক্তি সরবরাহকারীদের সরাসরি সংযোগ ও বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। প্রদর্শনীতে ওভেন ও নিট পোশাকের নানা জাতের সুতা, ব্লেন্ডেড সুতা, উল ও স্যুট, প্রিন্টেড ও স্পোর্টস ফেব্রিক, প্রসেসিং প্রযুক্তি, আধুনিক এমব্রয়ডারি ও টেক্সটাইল ডায়িং কেমিক্যাল প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “দেশে নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বর্তমান বিনিয়োগকারীদের টিকিয়ে রাখতে ট্যাক্স, ডিউটি ও সার্টিফিকেশন প্রক্রিয়ার জটিলতা দ্রুত হ্রাস করে সহজ করতে হবে। দেশে টেকসই শিল্প প্রবৃদ্ধির স্বার্থে সরকারের নীতিগত সহায়তা এখন অত্যন্ত জরুরি।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আইসিসিবিতে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল ও বস্ত্রমেলা

বিস্তারিত কমেন্টে