সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩০:২৮
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

লাইভ চলাকালীন আত্মহত্যা করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৪৫
শেয়ার: mail
লাইভ চলাকালীন আত্মহত্যা করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

লাইভ স্টিমিং চলাকালীন আত্মহত্যা করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাপানের অত্যন্ত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও সামাজিক যোগাযোগমাধ্যমের তরুণ কনটেন্ট ক্রিয়েটর ‘মিনা চান’। গত ৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার সিউলে নিজ বাসভবনে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।

মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ‘পিপল’-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১১ আগস্ট) মিনা চানের পরিবার আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে। মিনা চানের ইনস্টাগ্রাম স্টোরিজের একটি পোস্টে স্বজনরা জানান, গত সপ্তাহে মিনা চানের ২৬তম জন্মদিন উদযাপন করার কথা থাকলেও তাঁকে লাশ হয়ে বাড়ি ফিরিয়ে আনতে হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইয়াংসান পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সিউলের নিজ বাসভবনে সরাসরি লাইভ সম্প্রচার চলাকালীন ওই তরুণী আত্মহননের পথ বেছে নেন। ভোর আনুমানিক ৫টা ৩৩ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত জোরদার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত সাইবার বুলিং এবং তীব্র নেতিবাচক ও সমালোচনামূলক মন্তব্যের কারণে মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন মিনা চান।

জাপানি বংশোদ্ভূত এই তরুণী মূলত কে-পপ ব্যান্ড ‘এনহাইপেন’-এর ভক্ত হিসেবে পরিচিত ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন, লাইফস্টাইল ও প্রসাধনী বিষয়ক বিভিন্ন জনপ্রিয় ভিডিও তৈরি করতেন। টিকটকে তাঁর তিন লক্ষাধিক এবং ইনস্টাগ্রামে দেড় লক্ষাধিক অনুসারী ছিল। তাঁর মৃত্যুর পর থেকে টিকটক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় রাখা হয়েছে।

(উৎস: পিপল ম্যাগাজিন)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

লাইভ চলাকালীন আত্মহত্যা করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

বিস্তারিত কমেন্টে