বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৬:২২
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৪২
শেয়ার: mail
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় কুমিল্লা নগরীর ইপিজেড সংলগ্ন ফান টাউন পার্কে বর্ণাঢ্য আয়োজনে এই প্রোগ্রাম সম্পন্ন হয়।

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখার সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী।

নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “ক্যারিয়ার গঠনে আল-কুরআনের নির্দেশনা আমাদের প্রধান পাথেয়। নবাগতদের পথপ্রদর্শনের জন্য ছাত্রশিবিরের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সাধারণ করদাতাদের উপার্জিত টাকায় পরিচালিত হয়। তাই দেশের প্রতি শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব অনেক বেশি। শিক্ষার্থীদের উচিত পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের দেশ ও জাতির কল্যাণে যোগ্য হিসেবে গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাসগুলোতে যেন কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত গণরুম সংস্কৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর উচিত পেশিশক্তির চর্চা পরিহার করে শিক্ষার্থীবান্ধব মেধার প্রতিযোগিতায় এগিয়ে আসা।”

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ক্যারিয়ার গাইডলাইন দিয়ে বলেন, “প্রথম বর্ষ থেকেই অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারে জোর দিতে হবে। ভাইভা বোর্ডে সিজিপিএ-র চেয়েও প্রার্থীর মানসিকতা, কঠোর পরিশ্রমের মানসিকতা ও আত্মপ্রেরণা বেশি গুরুত্ব পায়।”

সভাপতির বক্তব্যে কুবি শাখা সভাপতি মোজাম্মেল হোসাইন আবির নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, “ক্যাম্পাস জীবনে যেমন সাফল্য অর্জনের পথ খোলা থাকে, তেমনি বিপথগামী হওয়ার ঝুঁকিও থাকে। শিক্ষার্থীদের সততা ও যোগ্যতার ভিত্তিতে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করাই ছাত্রশিবিরের লক্ষ্য।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে