শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৩:০৭

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

সোহাগ আরেফিন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৪৮
শেয়ার: mail
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সিএমপি কার্যালয়ে আয়োজিত নিয়মিত ‘ওপেন হাউজ ডে’-তে উপস্থিত হয়ে সরাসরি নিজেদের নানা অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত কথা জানিয়ে তাৎক্ষণিক সেবা গ্রহণ করেছেন চট্টগ্রাম নগরীর সাধারণ সেবাপ্রত্যাশীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী উপস্থিত সেবাপ্রত্যাশী নগরবাসীর বক্তব্য গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন। তিনি নগরবাসীর বিভিন্ন নাগরিক সমস্যা, পুলিশি সেবা ও অভিযোগসমূহ অবহিত হয়ে ঘটনাস্থলেই উপস্থিত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

ওপেন হাউজ ডে-তে অংশ নেওয়া একাধিক সাধারণ সেবাপ্রত্যাশী নিজেদের দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যার তাৎক্ষণিক আইনি সমাধান পেয়ে পুলিশ কমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিএমপির এই ব্যতিক্রমী জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উক্ত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সেবাপ্রত্যাশী সম্মানিত নাগরিকরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

বিস্তারিত কমেন্টে