শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫৪:৫৩

মানিকগঞ্জে যুবদল নেতা মাসুদ পারভেজের উদ্যোগে সড়ক পরিষ্কার, প্রশংসায় পৌরবাসী

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৩১
শেয়ার: mail
মানিকগঞ্জে যুবদল নেতা মাসুদ পারভেজের উদ্যোগে সড়ক পরিষ্কার, প্রশংসায় পৌরবাসী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা শহরের ব্যস্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেউথা রোডের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বিশ্রী ময়লা-আবর্জনা ও বর্জ্যের স্তূপ সরাতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ।

বিগত দুই সপ্তাহ ধরে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিক নিয়োগ করে সড়কের উভয় পাশে থাকা খানাখন্দ ও খালের ময়লা অপসারণের কাজ অব্যাহত রেখেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরজুড়ে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং বেউথা রোডের দুপাশে স্তূপীকৃত ময়লার কারণে চরম দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের যাতায়াতে পোহাতে হতো চরম ভোগান্তি। যুবদল নেতার এই উদ্যোগের ফলে সড়কটির সার্বিক পরিবেশ দৃষ্টিনন্দন ও চলাচলের উপযোগী হয়ে উঠেছে।

এ বিষয়ে বেউথা রোডের ব্যবসায়ী জামাল উদ্দিন ও আরিফ হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, “পৌরসভার মূল দায়িত্ব ছিল এই ময়লা অপসারণ করা। তবে তারা কোনো ব্যবস্থা নেয়নি। মাসুদ পারভেজ ভাই নিজ অর্থায়নে ও উদ্যোগে সড়কটি পরিষ্কার করায় আমরা দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেয়েছি।”

অটোরিকশাচালক করিম মিয়া জানান, ময়লা অপসারণের ফলে এখন রাস্তায় পানি জমে থাকার সমস্যা অনেকটাই কেটে গেছে এবং গাড়ি চালানো সহজ হয়েছে।

উদ্যোগ সম্পর্কে মাসুদ পারভেজ বলেন, “পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ আমাদের সুস্থ জীবনযাপনের মূল ভিত্তি। আমাদের প্রিয় শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবল পৌরসভার ওপর চাপিয়ে না দিয়ে সবারই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্নতা রক্ষার সামাজিক আহ্বান এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সার্বিক দিকনির্দেশনায় আমি এই কাজ শুরু করেছি। জনগণের ভোগান্তি নিরসনে যতদিন প্রয়োজন, এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি শহরের যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের প্রতিও আহ্বান জানান। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করছেন, এ ধরনের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি মানিকগঞ্জ পৌরসভাও শহরের পরিচ্ছন্নতা রক্ষায় নিয়মিত ও টেকসই পদক্ষেপ গ্রহণ করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মানিকগঞ্জে যুবদল নেতা মাসুদ পারভেজের উদ্যোগে সড়ক পরিষ্কার, প্রশংসায় পৌরবাসী

বিস্তারিত কমেন্টে