শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:০২:৪৬

রাজনৈতিক অবস্থান জানান দিতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৫১
শেয়ার: mail
রাজনৈতিক অবস্থান জানান দিতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া: নাহিদ ইসলাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নিজেদের রাজনৈতিক সুস্পষ্ট অবস্থান বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরতে এবং রাষ্ট্রপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থবহ প্রতিযোগিতা নিশ্চিত করতেই বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, “গণতন্ত্রের স্বার্থেই একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রয়োজন। আমরা বিশ্বাস করি, সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক ও রাষ্ট্রপ্রধান হিসেবে কর্নেল (অব.) অলি আহমদই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হবেন।”

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও জানান, বিরোধী দল হিসেবে জুলাই সনদের আদর্শ ও চেতনার আলোকে এই রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যাশা করেছিল। গণভোটের রায় ও গণদাবি অনুযায়ী সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার সাপেক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হতে পারলে যিনি নতুন রাষ্ট্রপতি হতেন, তিনি দেশবাসীর কাছে আরও অনেক বেশি সম্মানিত ও সর্বজনগ্রাহ্য আস্থার স্থানে অধিষ্ঠিত হতে পারতেন।

সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো নির্বাচন সম্পন্ন হোক তা বিরোধী দল চায় না উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন প্রক্রিয়া যেন অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শেষ হয়, সে লক্ষ্যে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ প্রস্তুতিমূলক বৈঠকেও আমরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাজনৈতিক অবস্থান জানান দিতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া: নাহিদ ইসলাম

বিস্তারিত কমেন্টে