মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১৩:৪০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:৪২
শেয়ার: mail
সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়। সভায় নির্বাচন কমিশন (ইসি) ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে নির্বাচনকালীন সার্বিক প্রশাসনিক ও নিরাপত্তাবিষয়ক প্রস্তুতি পর্যালোচনা করেন।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর শূন্য হওয়া পদের বিপরীতে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সুনির্দিষ্ট প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। ১৬ আগস্ট জমাদানকৃত মনোনয়নপত্রগুলো বাছাই করা হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

একাধিক বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

ইতোমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন থেকে তাঁর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে ১৭-দলীয় ঐক্যপ্রতিনিধি দল। অপরদিকে ক্ষমতাসীন দল বিএনপি ইসি থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রার্থী হিসেবে এখনো কারও নাম প্রকাশ করেনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে