শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:২০:৪৬

এসএসসিতে অকৃতকার্য হয়ে বাগমারায় ছাত্রীর আত্মহত্যা, পরিবারের পাশে ইউএনও

বাগমারা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
এসএসসিতে অকৃতকার্য হয়ে বাগমারায় ছাত্রীর আত্মহত্যা, পরিবারের পাশে ইউএনও

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পেয়ে কারিমা রানী (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত কারিমা রানী ওই গ্রামের শ্রী কাঞ্চনের মেয়ে। তিনি গণিপুর ইউনিয়নের চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নিজেকে অকৃতকার্য দেখতে পেয়ে কারিমা চরম হতাশায় ভেঙে পড়েন। একপর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজ ঘরে গিয়ে বিষাদগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করেন।

শিক্ষার্থীর মৃত্যুর হৃদয়বিদারক খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ নিহতের বাড়িতে পৌঁছান এবং শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। এ সময় তিনি দুস্থ পরিবারটিকে প্রশাসনিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

পরীক্ষার ফল কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এসএসসিতে অকৃতকার্য হয়ে বাগমারায় ছাত্রীর আত্মহত্যা, পরিবারের পাশে ইউএনও

বিস্তারিত কমেন্টে