মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১২:৪৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

‘ভঙ্গুর এই রাষ্ট্র এবার পুনর্গঠনের পালা’: এসডিজি সম্মেলনে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৩১
শেয়ার: mail
‘ভঙ্গুর এই রাষ্ট্র এবার পুনর্গঠনের পালা’: এসডিজি সম্মেলনে প্রধানমন্ত্রী

দেড় দশকের শাসনব্যবস্থায় ভঙ্গুর হয়ে পড়া বাংলাদেশকে পুনর্গঠনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ’ বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে শোষণ-শাসনের ফলে বাংলাদেশ একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ প্রতিটি খাত আজ বিপর্যস্ত। ফ্যাসিবাদী জাঁতাকলে পিষ্ট এই ভঙ্গুর রাষ্ট্রটিকে এবার পুনর্গঠনের পালা।”

তিনি উল্লেখ করেন, সরকারের গৃহীত ‘সংস্কার ও উন্নয়নের পাঁচ স্তম্ভ’ এবং ‘থ্রি-আর’ (রিকোভারি-রিহ্যাবিলিটেশন-রিকন্সট্রাকশন) কৌশলের মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদি কাঠামোগত রূপান্তর ঘটানো হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯-দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং বর্তমান সরকারের ‘৩১ দফা’ রূপরেখা জাতিসংঘের এসডিজি ভিশনের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ বলেও জানান তিনি।

সংকট কাটাতে বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ক্ষমতা গ্রহণের পরপরই প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের ভাতা প্রদানসহ নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিকে দেশের ৩টি গ্রামকে (মিতিংগাছড়ি, পানখালী ও নাফানগর) মডেল ‘এসডিজি ভিলেজ’ হিসেবে পরীক্ষামূলকভাবে বেছে নেওয়া হয়েছে, যা সফল হলে সারাদেশে বিস্তৃত করা হবে।

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিন দিনব্যাপী এই উদ্বোধনী সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পরিকল্পনা সচিব এস এম শাকিল আখতার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘ভঙ্গুর এই রাষ্ট্র এবার পুনর্গঠনের পালা’: এসডিজি সম্মেলনে প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে