মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:২৭:৫১
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

বিমানবন্দর এলাকায় পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল চালক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
বিমানবন্দর এলাকায় পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল চালক

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাতের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

সোমবার (১০ আগস্ট) সকালে পরিচালিত এই বিশেষ অভিযানের সময় টের পেয়ে স্বর্ণ ভর্তি গাড়ি ফেলে পালিয়ে যান গাড়িচালক মো. শামীম মিয়া।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সহায়তায় এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা একটি প্রাইভেট কারে তল্লাশি পরিচালনা করেন। তল্লাশিকালে লুকানো অবস্থায় ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

পরবর্তীকালে গাড়িটিতে অধিকতর তল্লাশি চালিয়ে ৩টি স্মার্টফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের ৮টি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়।

পরীক্ষা শেষে উদ্ধারকৃত ১ হাজার ৮১২ গ্রাম (১৫৫.৩৫ ভরি) স্বর্ণ ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

এ ঘটনায় পলাতক গাড়িচালক মো. শামীম মিয়াসহ সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিমানবন্দর এলাকায় পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল চালক

বিস্তারিত কমেন্টে