মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫১:৩০
শিরোনাম
● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

জো বাইডেনের শরীরে আরও ছড়িয়ে পড়েছে ক্যান্সার: হান্টার বাইডেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:১৯
শেয়ার: mail
জো বাইডেনের শরীরে আরও ছড়িয়ে পড়েছে ক্যান্সার: হান্টার বাইডেন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

৮৩ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ২০২৫ সালের মে মাসে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। তাঁর শরীরের হাড়সহ বিভিন্ন অংশে এ সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এরপর শুরু হয় নিয়মিত রেডিয়েশন ও হরমোন থেরাপির মাধ্যমে নিবিড় চিকিৎসা।

সাক্ষাৎকারে হান্টার বাইডেন আবেগাপ্লুত হয়ে বলেন, “ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। এটি এখন তাঁর হাড় ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে আক্রমণ করেছে। ঘটনাটি অত্যন্ত যন্ত্রণাদায়ক হলেও তিনি মানসিক শক্তি হারাননি, নিজের স্বাভাবিক কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন।”

উল্লেখ্য, মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে জো বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন ওঠে। ২০২৪ সালের নির্বাচনে পুনর্নির্বাচনের দৌড়ে থাকলেও পরবর্তীতে সাবেক ট্রাম্পের সঙ্গে বিতর্কে ব্যাকফুটে গিয়ে এবং ডেমোক্র্যাটদের চাপে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি। পরে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের পদে আসীন হন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জো বাইডেনের শরীরে আরও ছড়িয়ে পড়েছে ক্যান্সার: হান্টার বাইডেন

বিস্তারিত কমেন্টে