মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪৭:২৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

আনোয়ারায় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
আনোয়ারায় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় চাচাতো ভাইয়ের ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (৫৫) নামের এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার মোহছেন ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও এলাকার পরিচিত মুখ ছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে জামাল উদ্দিনের চাচাতো ভাই মো. মুজিবের ঘরের আইপিএস ও শর্টসার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাড়ির লোকজনের চিৎকারে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান জামাল উদ্দিন। পরবর্তীতে নিজের ঘরের আইপিএসের সংযোগ বন্ধ করতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে প্রতিবেশীর সুরক্ষায় এগিয়ে গিয়েই নিজের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলাসহ আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আনোয়ারায় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বিস্তারিত কমেন্টে