বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৭:৪৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৪

আব্দুল্লাহ জিম, বরিশাল প্রতিনিধি
আব্দুল্লাহ জিম, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৪

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে দপদপিয়া ব্রিজ প্রাঙ্গণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। উদ্ধার করে প্রথমে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জরুরি চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দপদপিয়া ব্রিজে খুলনাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার জোরালো ধাক্কা লাগলে ঘটনাস্থলেই একজনের প্রাণহানি ঘটে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৪

বিস্তারিত কমেন্টে