শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ৮:০৯:৫০

স্বাস্থ্যসেবায় ভারতীয়দের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে: জেপি নাড্ডা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৪৯
শেয়ার: mail
স্বাস্থ্যসেবায় ভারতীয়দের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে: জেপি নাড্ডা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে বর্তমান মোদি সরকারের নানামুখী যুগান্তকারী পদক্ষেপের ফলে সাধারণ মানুষের চিকিৎসা খাতে নিজস্ব পকেট থেকে খরচের (আউট অব পকেট এক্সপেন্ডিচার) হার লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জেপি) নাড্ডা।

তিনি জানান, সরকারের ধারাবাহিক নীতিগত সহায়তার কারণে গত কয়েক বছরে ভারতের নাগরিকদের নিজ পকেট থেকে স্বাস্থ্যসেবা বাবদ করা খরচের গড় হার প্রায় ৬৫ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কমে বর্তমানে ৪৩ শতাংশে নেমে এসেছে।

শনিবার (৮ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের স্বাস্থ্য খাতে অভূতপূর্ব অবকাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিগত এক দশকে মোদি সরকারের আমলে ভারতে সরকারি ও বেসরকারি— উভয় খাতেই আধুনিক হাসপাতালের সংখ্যা অভাবনীয় গতিতে বৃদ্ধি পেয়েছে। শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং মেডিকেল কলেজের পরিধি দ্রুত বিস্তৃত করা হয়েছে। এটি দেশের নাগরিককেন্দ্রিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় সরকারের সফল দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।”

জেপি নাড্ডা আরও উল্লেখ করেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন নবজাতক শিশু থেকে শুরু করে বিশেষায়িত ক্যানসার সেন্টারের জটিল রোগীদের ক্ষেত্রে আধুনিক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী চিকিৎসা-যন্ত্রপাতি সরবরাহ করা এখন সময়ে অন্যতম সেরা অগ্রাধিকার।

তিনি জানান, ভারত সরকার বর্তমানে স্বাস্থ্য অবকাঠামো মিশনের আওতায় বিশেষ গুরুত্ব দিয়ে পরীক্ষাগারের আধুনিকায়ন, জরুরি ও সংকটাপন্ন রোগীদের সেবা কাঠামো উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর রোগ নজরদারি ব্যবস্থা জোরদার এবং যেকোনো জরুরি স্বাস্থ্য সংকট মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়ার সর্বাধুনিক ব্যবস্থা গড়ে তুলছে। মূলত চিকিৎসা ব্যয় আরও সহজলভ্য, কম খরচ ও স্বয়ংসম্পূর্ণ করতে মোদি সরকার দেশীয় প্রযুক্তিনির্ভর ‘আত্মনির্ভর মেডটেক’ (MedTech) বা চিকিৎসা-প্রযুক্তি ব্যবস্থা বিকাশে পূর্ণ মনোযোগ নিবেদন করেছে। (সূত্র: হিন্দুস্তান টাইমস)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward