মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৪:১২
শিরোনাম
● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

অস্ট্রেলিয়ায় গমনেচ্ছুদের জন্য ঢাকার হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৪৬
শেয়ার: mail
অস্ট্রেলিয়ায় গমনেচ্ছুদের জন্য ঢাকার হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় কাজ করার সুযোগ ও স্থায়ীভাবে বসবাসের মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশি অভিবাসনপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্র ও ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিষয়ে কড়া সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন। একই সাথে ভিসা সংক্রান্ত যেকোনো আইনি ও টেকনিক্যালি পরামর্শের জন্য নিবন্ধিত এজেন্ট বা অস্ট্রেলীয় আইনজীবীর সহায়তা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

হাইকমিশন জানায়, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ নিশ্চিত করে দেওয়া এবং স্পন্সরশিপের ভুয়া নিশ্চয়তা দিয়ে কিছু অসাধু প্রতারক ও অবৈধ এজেন্ট বাংলাদেশিদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করছে। ভিসা প্রক্রিয়াকরণের মতো জটিল বিষয়ে অননুমোদিত ব্যক্তির শরণাপন্ন না হতে আহ্বান জানানো হয়েছে।

প্রতারণা এড়াতে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবল অস্ট্রেলিয়ান মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন অথরিটির (MARA) নিবন্ধিত এজেন্টের সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন। উল্লেখ্য, এসব নিবন্ধিত এজেন্টের অনেকেই বর্তমানে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া সরাসরি অস্ট্রেলিয়া ভিত্তিক প্র্যাকটিসিং আইনজীবীর আইনি পরামর্শ নেওয়ার সুযোগও উন্মুক্ত রয়েছে।

হাইকমিশনের তথ্যানুযায়ী, নিবন্ধিত অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টদের কঠোর আইনি কাঠামো ও আচরণবিধি মেনে চলতে হয়। তাদের পেশাগত মান ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত যুক্তিসংগত ফি আদায় করতে হয়।

একই সাথে যেকোনো চুক্তির আগে গ্রাহককে লিখিতভাবে জানানো বাধ্যবাধকতা রয়েছে— ঠিক কী ধরনের সেবা দেওয়া হবে এবং এর বিপরীতে মোট কত খরচ হবে। এমনকি ভিসা আবেদনের অগ্রগতি ও ফলাফলের প্রকৃত তথ্য গ্রাহককে তাৎক্ষণিকভাবে জানানোও নিবন্ধিত এজেন্টদের অন্যতম আইনি দায়িত্ব।

নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের বৈধতা যাচাই ও বিস্তারিত নির্দেশিকা জানতে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের (MARA) অফিসিয়াল ওয়েবাসাইট অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে অস্ট্রেলিয়া হাইকমিশন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অস্ট্রেলিয়ায় গমনেচ্ছুদের জন্য ঢাকার হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

বিস্তারিত কমেন্টে