সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:৪৬:২৭
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫
শেয়ার: mail
ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিনি এ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন।

সমাবেশে যোগদানের আগে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নিম গাছের চারা রোপণ করেন। একই সময়ে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের মূল কর্মসূচি শুরু করা হয়।

চিকিৎসক সমাবেশের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অতিথিবৃন্দ শান্তির প্রতীক দুটি সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত কমেন্টে