মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২১:১৫
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:৪৮
শেয়ার: mail
র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি খসড়া বিলের অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি জনমত গ্রহণের জন্য খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খসড়া বিলে বিদ্যমান র‌্যাবের কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

এতে ইউনিটটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে।

খসড়া অনুযায়ী, এসআরবির জন্য সরকার নির্ধারিত একটি স্বতন্ত্র প্রতীক, পতাকা ও নির্দিষ্ট পোশাক থাকবে। প্রাথমিকভাবে ইউনিটটির সদর দপ্তর ঢাকায় স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এসআরবির মহাপরিচালক (ডিজি) পুলিশ বাহিনীর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।

এসআরবির দায়িত্ব ও কার্যাবলি

খসড়া বিলে এসআরবির দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে—

  • দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা
  • গোয়েন্দা তথ্য সংগ্রহ
  • অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার
  • মাদকদ্রব্যবিরোধী অভিযান
  • সাইবার অপরাধ দমন
  • মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন
  • সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের মতামত পর্যালোচনার পর খসড়া বিলটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলে আইন হিসেবে পাসের জন্য জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

নতুন আইন কার্যকর হলে র‌্যাব-সংক্রান্ত বিদ্যমান আইনি ভিত্তি বিলুপ্ত হবে। তবে নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় কিছু বিদ্যমান বিধান বহাল থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’

বিস্তারিত কমেন্টে