বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:০৬:০০
শিরোনাম
মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাঙ্গামাটিতে স্মারকলিপি প্রদান

মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৫৮
শেয়ার: mail
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাঙ্গামাটিতে স্মারকলিপি প্রদান

মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

গ্যাস সংকট, অব্যাহত লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং কৃষি ও জ্বালানি খাতে প্রয়োজনীয় ভর্তুকি পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক নিজেই উপস্থিত থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হকের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক রাকিবুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে দেশের শিল্প খাত, বাণিজ্য ও সাধারণ গৃহস্থালিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার, বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সামনে নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যের কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষের জীবনযাত্রা এখন চরম দূরবস্থায় নিপতিত। এর বিরূপ প্রভাব পড়ছে শিল্প, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক বলেন, “অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর এক অসহনীয় অর্থনৈতিক চাপ তৈরি করেছে। আমরা জনস্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে এ সব জনবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাঙ্গামাটিতে স্মারকলিপি প্রদান

বিস্তারিত কমেন্টে