জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং সারা দেশে ইসলামী ছাত্রশিবিরের তথাকথিত হামলা-হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (৫ আগস্ট) জবি শাখা ছাত্রদলের দপ্তর থেকে প্রকাশিত এবং সহ-দপ্তর সম্পাদক মু. ফজলে রাব্বি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও সুসংহত পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনের সমাপ্তি শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হবে।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করে শাখা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।
kalprakash.com/IM