বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | রাত ৯:২৩:০৩

নানা আয়োজনে বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৪৫
শেয়ার: mail
নানা আয়োজনে বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভাবগাম্ভীর্য ও হরেক কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে জেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পর্যায়ক্রমে জেলা পরিষদ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সংবর্ধনা অনুষ্ঠান এবং স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের পরিবারের সদস্য ও চিকিৎসাধীন বীর জুলাই যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্যদের বিনামূল্যে ওষুধ সরবরাহে প্রয়োজনীয় সকল সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

স্মারক সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এক অবিনাশী স্মারক। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বাদ জোহর বীর শহীদদের স্মরণে জেলার প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward