রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০১:২৩
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সুন্দরগঞ্জে জুলাই স্মরণে আলোচনা সভা ও নাটিকা মঞ্চস্থ

হাবিবুল্লাহ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
হাবিবুল্লাহ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
সুন্দরগঞ্জে জুলাই স্মরণে আলোচনা সভা ও নাটিকা মঞ্চস্থ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আন্দোলনের অনন্য চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার আল কোরআন ট্রাস্ট মিলনায়তনে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু। এতে বিশেষ অতিথি ছিলেন সুন্দরগঞ্জের সাবেক পৌর মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপদেষ্টা মো. সামিউল ইসলাম এবং তত্ত্বাবধায়ক মুহা. একরামুল হক।

আলোচনা সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না; এটি ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বৈরাচারমুক্ত সমাজ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক গণজাগরণ। আন্দোলনের শহীদদের রক্তের ইতিহাস জাতির চেতনায় অমর হয়ে থাকবে। সেই রক্তের মর্যাদা রক্ষায় একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।”

আলোচনা পর্ব শেষে প্রজেক্টরের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের নানা স্মারক ভিডিওচিত্র ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে আন্দোলনের পটভূমি ও সাধারণ মানুষের ত্যাগের চিত্র তুলে ধরে একটি বিশেষ নাটিকা মঞ্চস্থ হয়।

পরবর্তীতে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের গণমানুষ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরগঞ্জে জুলাই স্মরণে আলোচনা সভা ও নাটিকা মঞ্চস্থ

বিস্তারিত কমেন্টে